Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

মার্কেন্টাইল ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান হলেন আনোয়ারুল হক

প্রকাশিত হয়েছে: আগস্ট ৬, ২০২৬ , ৯:৫১ অপরাহ্ণ | আপডেট: আগস্ট ৬, ২০২৬, ৯:৫১ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

মার্কেন্টাইল ব্যাংক পিএলসি’র উদ্যোক্তা পরিচালক ইঞ্জিনিয়ার মো. আনোয়ারুল হক ব্যাংকটির নির্বাহী কমিটির (ইসি) চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।বৃহস্পতিবার, ৬ আগস্ট ব্যাংকটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

গত ৩০ জুলাই অনুষ্ঠিত ব্যাংকের পরিচালনা পর্ষদের ৪৯০তম সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত গৃহীত হয়।

সম্প্রতি তিনি ব্যাংকটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি বিভিন্ন মেয়াদে ব্যাংকের বিভিন্ন কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং ব্যাংকের সার্বিক কার্যক্রমে কৌশলগত নির্দেশনা দিয়েছেন।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)