Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

অলিম্পিক ইন্ডাস্ট্রিজের জমি কেনার সিদ্ধান্ত

প্রকাশিত হয়েছে: আগস্ট ১১, ২০২৬ , ২:৪৮ অপরাহ্ণ | আপডেট: আগস্ট ১১, ২০২৬, ২:৪৮ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

অলিম্পিক ইন্ডাস্ট্রিজ পিএলসি ভবিষ্যতে ব্যবসায়িক কার্যক্রম সম্প্রসারণের লক্ষ্যে ১০২ শতাংশ জমি কেনার সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানিটির পরিচালনা পর্ষদের ১০ আগস্ট, ২০২৬ অনুষ্ঠিত সভায় জমি কেনার এ সিদ্ধান্ত অনুমোদন করা হয়।

ডিএসই সূত্রে জানা গেছে, নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানার ব্রাহ্মন্দী-৩৭ মৌজায় অবস্থিত মোট ১০২ শতাংশ জমি কেনা হবে। জমিটি জমান মিয়া এবং  মনিরুজ্জামান ভূঁইয়া ও গংয়ের কাছ থেকে ক্রয় করা হবে। জমিটির মূল্য নির্ধারণ করা হয়েছে ২ কোটি ২৯ লাখ ৫০ হাজার টাকা। এটি অলিম্পিক ইন্ডাস্ট্রিজ পিএলসির নামে নিবন্ধন করা হবে।

কোম্পানিটি জানিয়েছে, ভবিষ্যৎ কার্যক্রম সম্প্রসারণ, প্রয়োজনীয় স্থাপনা নির্মাণ এবং উৎপাদন ও পরিচালন সক্ষমতা বাড়ানোর উদ্দেশ্যে এই জমি কেনা হচ্ছে। এ ছাড়া জমি নিবন্ধনের জন্য প্রযোজ্য মূল্য সংযোজন কর (ভ্যাট), কর এবং অন্যান্য আনুষঙ্গিক নিবন্ধন ব্যয়ও অলিম্পিক ইন্ডাস্ট্রিজ পিএলসিকেই বহন করতে হবে।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)