Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

ডিএসইর লেনদেন কমেছে বুধবার

প্রকাশিত হয়েছে: আগস্ট ১২, ২০২৬ , ৪:৫৮ অপরাহ্ণ | আপডেট: আগস্ট ১২, ২০২৬, ৪:৫৯ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনের মধ্য দিয়ে বুধবার, ১২ আগস্ট লেনদেন শেষ হয়েছে। এদিন লেনদেন হওয়া কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডগুলোর মধ্যে অধিকাংশ শেয়ার ও ইউনিটের দর কমেছে। সেই সাথে কমেছে গত কার্যদিবসের তুলনায় টাকার অংকে লেনদেনের পরিমান।

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে জানা গেছে, এদিন ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৬ দশমিক ২৫ পয়েন্ট কমেছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৫ হাজার ৮৯৭ পয়েন্টে। এছাড়া, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ১ দশমিক ৮১ পয়েন্ট কমে ১ হাজার ১৮০ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ০৪ দশমিক ০৭ পয়েন্ট কমে ২ হাজার ২০০ পয়েন্টে অবস্থান করছে।

বুধবার ডিএসইতে ১ হাজার ৭৩ কোটি ৭৩ লাখ টাকার শেয়ার ইউনিট লেনদেন হয়েছে। এর আগের কার্যদিবসে লেনদেন হয়েছিলো ১ হাজার ১১৫ কোটি ৪২ লাখ টাকা।

বুধবার ডিএসইতে মোট ৩৮৫ টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ১১৯ টি কোম্পানির, বিপরীতে ২৩১ টি কোম্পানির দর কমেছে। পাশাপাশি ৩৫ টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)