Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

রূপালী লাইফ ইন্স্যুরেন্সের নাম বদল

প্রকাশিত হয়েছে: আগস্ট ২০, ২০২৬ , ৬:২৬ অপরাহ্ণ | আপডেট: আগস্ট ২০, ২০২৬, ৬:২৬ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

রূপালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের নাম পরিবর্তনের অনুমোদন দিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। কোম্পানিটির নাম ‘রূপালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড’ এর পরিবর্তে ‘রূপালী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি’ করা হয়েছে।

ডিএসই সূত্রে জানা গেছে, আগামী ২৩ আগস্ট থেকে পুঁজিবাজারে নতুন নাম ‘রূপালী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি’ হিসেবে কোম্পানিটির শেয়ার লেনদেন হবে। তবে নাম পরিবর্তন ছাড়া কোম্পানিটির অন্যান্য বিষয় অপরিবর্তিত থাকবে।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)