দুটি কোম্পানির পরিচালনা পর্ষদের সভার পরিচালনা পর্ষদের সভার তারিখ ঘোষণা করেছে। লভ্যাংশ ঘোষণা ও তিন প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করবে কোম্পানিগুলো। কোম্পানি দুটি হলো- ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ এবং আমরা নেটওয়ার্কস।
ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে জানা গেছে, আগামী ২৭ আগস্ট বিকেল সাড়ে ৫টায় আমরা নেটওয়ার্কসের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানিটি ৩০ জুন, ২০২৫ সমাপ্ত অর্থবছরের জন্য লভ্যাংশ ঘোষণা করবে।
একই সভায় আমরা নেটওয়ার্কস ২০২৫-২৬ হিসাব বছরের প্রথম প্রান্তিক, দ্বিতীয় প্রান্তিক ও তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করবে। প্রথম প্রান্তিক জুলাই থেকে সেপ্টেম্বর ২০২৫, দ্বিতীয় প্রান্তিক অক্টোবর থেকে ডিসেম্বর ২০২৫ এবং তৃতীয় প্রান্তিক জানুয়ারি থেকে মার্চ ২০২৬ সময়ের আর্থিক ফল প্রকাশ করা হবে।
অন্যদিকে আগামী ২৯ আগস্ট বিকেল ৩টায় ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানিটি ৩০ জুন, ২০২৬ সমাপ্ত অর্থবছরের জন্য শেয়ারহোল্ডারদের লভ্যাংশ ঘোষণা করবে।
© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)