পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান ফুয়াং ফুড ইন্ডাস্ট্রিজ লিমিটেড গ্যাসের পর্যাপ্ত চাপ না থাকা এবং কাঁচামালের মূল্যবৃদ্ধির কারণে কারখানা ছয় মাসের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। রোববার, ২৩ আগস্ট ডিএসই সূত্রে কোম্পানিটি এ তথ্য নিশ্চিত করেছে।
কোম্পানিটি জানিয়েছে, গত শনিবার, ২২ আগস্ট পরিচালনা পর্ষদের সভায় কারখানায় লে-অফ ঘোষণার সিদ্ধান্ত নেওয়া হয়। গ্যাসের প্রয়োজনীয় চাপ না পাওয়া এবং কাঁচামালের দাম বেড়ে যাওয়ায় উৎপাদন কার্যক্রম চালিয়ে যাওয়া কঠিন হয়ে পড়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
পর্ষদের সিদ্ধান্ত অনুযায়ী, ২২ আগস্ট, ২০২৬ থেকে ৬ মাসের জন্য কোম্পানিটির কারখানায় লে-অফ কার্যকর থাকবে।
© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)