Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

ক্রেডিট রেটিং সম্পন্ন ২ কোম্পানির

প্রকাশিত হয়েছে: আগস্ট ২৫, ২০২৬ , ১২:২৭ অপরাহ্ণ | আপডেট: আগস্ট ২৫, ২০২৬, ১২:২৮ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

পুঁজিবাজারে তালিকাভুক্ত ২ কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন করা হয়েছে। কোম্পানিগুলো হলো- ইসলামী ব্যাংক ও প্রগতি ইন্স্যুরেন্স।

ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে জানা গেছে, ইসলামী ব্যাংকের ক্রেডিট রেটিং নির্ণয় করেছে ক্রেডিট রেটিং ইনফরমেশন অ্যান্ড সার্ভিসেস লিমিটেড। কোম্পানিটির দীর্ঘমেয়াদি ‘এ’ এবং স্বল্পমেয়াদি ‘এসটি-৩’ রেটিং নির্ধারণ করা হয়েছে।

৩০ জুন, ২০২৫ তারিখ পর্যন্ত কোম্পানিটির নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন, ৩১ ডিসেম্বর, ২০২৫ তারিখ পর্যন্ত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং অন্যান্য প্রাসঙ্গিক পরিমাণগত ও গুণগত তথ্য পর্যালোচনার ভিত্তিতে এ রেটিং নির্ধারণ করা হয়েছে।

অন্যদিকে, প্রগতি ইন্স্যুরেন্সের ক্রেডিট রেটিং নির্ণয় করেছে ন্যাশনাল ক্রেডিট রেটিং লিমিটেড। কোম্পানিটির দীর্ঘমেয়াদি ‘এএএ’ এবং স্বল্পমেয়াদি ‘এসটি-১’ রেটিং নির্ধারণ করা হয়েছে।

৩১ ডিসেম্বর, ২০২৫ সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার ভিত্তিতে প্রগতি ইন্স্যুরেন্সের এ রেটিং নির্ধারণ করা হয়েছে।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)