Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

আমরা টেকনোলজিসের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় প্রান্তিক প্রকাশ

প্রকাশিত হয়েছে: সেপ্টেম্বর ১৫, ২০২৬ , ৩:২৯ অপরাহ্ণ | আপডেট: সেপ্টেম্বর ১৫, ২০২৬, ৩:২৯ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

আমরা টেকনোলজিস লিমিটেড ২০২৫-২৬ হিসাব বছরের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। সোমবার, ১৪ সেপ্টেম্বর অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে প্রতিবেদন পর্যালোচনার পর তা প্রকাশ করা হয়।

ডিএসই সূত্রে জানা গেছে, কোম্পানিটির শেয়ারপ্রতি ৫২ পয়সা লোকসান হয়েছে এবং গতবছর প্রথম প্রান্তিকে শেয়ারপ্রতি ২৫ পয়সা লোকসান হয়েছিল। হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর’২৫-ডিসেম্বর’২৫) কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৬৭ পয়সা এবং গত বছর একই সময়ে লোকসান হয়েছিল ৩৯ পয়সা।

হিসাববছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে তথা ৬ মাসে (জুলাই’২৫-ডিসেম্বর’২৫) কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ১ টাকা ১৯ পয়সা এবং গত বছরের একই সময়ে লোকসান ছিল ৬৪ পয়সা।

হিসাববছরের তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি’২৫-মার্চ’২৫) কোম্পানিটির শেয়ারপ্রতি ৬৫ পয়সা লোকসান হয়েছে এবং গত বছর একই সময়ে শেয়ারপ্রতি ৩৩ পয়সা লোকসান হয়েছিল।

অন্যদিকে তিন প্রান্তিক মিলিয়ে (জুলাই’২৫ -মার্চ’২৬) কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ১ টাকা ৮৪ পয়সা এবং গতবছর একই সময়ে ৯৭ পয়সা লোকসান হয়েছিল।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)