ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক লেনদেনের শীর্ষে উঠে এসেছে এনভয় টেক্সটাইল লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির ২০ কোটি ৩ লাখ ৩০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ৩ দশমিক ৬১ শতাংশ।
ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনা সূত্রে জানা গেছে, তালিকার দ্বিতীয় স্থানে থাকা শার্প ইন্ডাস্ট্রিজের ১৯ কোটি ১৮ লাখ ৮০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ৩ দশমিক ৪৬ শতাংশ।
তৃতীয় স্থানে থাকা সায়হাম টেক্সটাইলের ১৭ কোটি ৪২ লাখ ৬০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ৩ দশমিক ১৪ শতাংশ।
এ ছাড়া ডিএসইর সাপ্তাহিক লেনদেনের শীর্ষ তালিকায় রয়েছে – ইস্টার্ন ব্যাংক, প্যাসিফিক টেক্সটাইল, ব্র্যাক ব্যাংক, রিলায়েন্স ইন্স্যুরেন্স , মালেক স্পিনিং, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স এবং আইপিডিসি ফাইন্যান্স পিএলসি।
© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)