Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

ডিএসইতে ৮৪৪ কোটি টাকা লেনদেন বুধবার

প্রকাশিত হয়েছে: সেপ্টেম্বর ২৩, ২০২৬ , ৪:২২ অপরাহ্ণ | আপডেট: সেপ্টেম্বর ২৩, ২০২৬, ৪:২২ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচকের উত্থানে বুধবার, ২৩ সেপ্টেম্বর লেনদেন শেষ হয়েছে। দিন শেষে ডিএসইতে মোট ৮৪৪ কোটি ৬৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

ডিএসইর সর্বশেষ তথ্য অনুযায়ী, প্রধান সূচক ডিএসইএক্স ৫৫ দশমিক ৯০ পয়েন্ট বা ১ দশমিক ০১ শতাংশ বেড়ে ৫ হাজার ৫৯৬ দশমিক ২২ পয়েন্টে দাঁড়িয়েছে।

ডিএসইএস সূচক ১০ দশমিক ৭৫ পয়েন্ট বা শূন্য দশমিক ৯৭ শতাংশ বেড়ে ১ হাজার ১১৯ দশমিক ৩২ পয়েন্টে অবস্থান করছে। আর ডিএস৩০ সূচক ১৬ দশমিক ৫৫ পয়েন্ট বা শূন্য দশমিক ৭৯ শতাংশ বেড়ে ২ হাজার ১২২ দশমিক ৭৩ পয়েন্টে দাঁড়িয়েছে।

এদিন ডিএসইতে মোট ২ লাখ ১৭ হাজার ৯৮৪টি লেনদেন হয়েছে। লেনদেনে হাতবদল হয়েছে ২৬ কোটি ৭৯ লাখ ৯৮ হাজার ৪০২টি শেয়ার ও ইউনিট। এদিন মোট ৩৮৫টি কোম্পানি ও ফান্ডের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ২৪৬টির, কমেছে ১০২টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৭টির।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)