Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

এপেক্স ফুটওয়্যারের লভ্যাংশ ঘোষণা

প্রকাশিত হয়েছে: সেপ্টেম্বর ২৭, ২০২৬ , ১১:৪৯ পূর্বাহ্ণ | আপডেট: সেপ্টেম্বর ২৭, ২০২৬, ১১:৪৯ পূর্বাহ্ণ

স্টাফ রিপোর্টার

এপেক্স ফুটওয়্যার লিমিটেডের পরিচালনা পর্ষদ সমাপ্ত হিসাববছরে ৩০ শতাংশ লভ্যাংশ (১৫ শতাংশ নগদ ও ১৫ শতাংশ বোনাস) ঘোষণা করেছে। কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৭ টাকা ৯১ পয়সা এবং আগের বছর পুনর্মূল্যায়িত ইপিএস ছিল ৬ টাকা ৯০ পয়সা।

ডিএসই সূত্রে জানা গেছে, কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৩৫৫ টাকা ২৫ পয়সা এবং যা আগের বছর পুনর্মূল্যায়িত হিসাবে ছিল ৩৪৯ টাকা ৩৫ পয়সা।

কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা এজিএম আগামী ২৯ নভেম্বর সকাল ১১টায় ভার্চুয়াল প্ল্যাটফর্মে এবং রেকর্ড ডেট ১৫ অক্টোবর নির্ধারণ করা হয়েছে।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)