Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

শাহজালাল ইসলামী ব্যাংকের শেয়ার কিনবে আর্টিস্টিক ডিজাইন

প্রকাশিত হয়েছে: সেপ্টেম্বর ২৮, ২০২৬ , ১২:৩২ অপরাহ্ণ | আপডেট: সেপ্টেম্বর ২৮, ২০২৬, ১২:৩২ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসি-এর ৬৩ লাখ ৮৯ হাজার ৭২৪টি শেয়ার কেনার ঘোষণা দিয়েছে আর্টিস্টিক ডিজাইন লিমিটেড। রোববার, ২৭ সেপ্টেম্বর ব্যাংকটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

আর্টিস্টিক ডিজাইন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুল কাদের আজাদ শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসি-এর একজন উদ্যোক্তা পরিচালকও বটে। তারা ঢাকা স্টক এক্সচেঞ্জ পিএলসি-এর (ডিএসই) মাধ্যমে পাবলিক/ব্লক মার্কেট থেকে আগামী ৩০ কার্যদিবসের মধ্যে এই শেয়ার কিনবে বলে জানিয়েছে।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)