এনভয় টেক্সটাইলস লিমিটেড গত ৩০ জুন, ২০২৬ সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিটি সাধারণ শেয়ারহোল্ডারদের ৩২.৫০ শতাংশ নগদ লভ্যাংশ দেবে।
রোববার, ২৭ সেপ্টেম্বর অনুষ্ঠিত কোম্পানি পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পর লভ্যাংশ সংক্রান্ত এ সিদ্ধান্ত নেয়া হয়।
একই বৈঠকে কোম্পানির নাম এনভয় টেক্সটাইলস লিমিটেড থেকে পরিবর্তন করে এনভয় টেক্সটাইলস পিএলসি করার সিদ্ধান্ত নেওয়া হয়। কোম্পানি আইনের শর্ত পরিপালনের অংশ হিসেবে এ পরিবর্তনের সিদ্ধান্ত নেয় পরিচালনা পর্ষদ।
কোম্পানি সূত্রে জানা গেছে, কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (EPS) হয়েছে ৮ টাকা ২৪ পয়সা এবং আগের বছর ইপিএস ছিল ৮ টাকা ৪০ পয়সা। কোম্পানিটির শেয়ারপ্রতি ক্যাশ ফ্লো ছিল ১৪ টাকা ৮৮ পয়সা এবং আগের বছর ক্যাশ ফ্লো ছিল ৪ টাকা ৭৭ পয়সা। কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৬০ টাকা ৩৩ পয়সা।
আগামী ৫ ডিসেম্বর সকাল ১১ টায় হাইব্রিড পদ্ধতিতে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) এবং ২৬ অক্টোবর রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে।
© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)