মূলধন ভিত্তি শক্তিশালী করতে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি থেকে ৪০০ কোটি টাকার সাবঅর্ডিনেটেড বন্ড ছাড়ার অনুমোদন পেয়েছে ওয়ান ব্যাংক পিএলসি। প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে প্রাতিষ্ঠানিক ও উচ্চ সম্পদশালী বিনিয়োগকারীদের নিকট এই বন্ড ইস্যু করা হবে।
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর বিএসইসি’র চেয়ারম্যান মাসুদ খান এর সভাপতিত্বে ১০৩১তম কমিশন সভায় অন্যান্যের মধ্যে বর্ণিত সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
কমিশন অদ্যকার সভায়, ওয়ান ব্যাংক পিএলসি-এর ৪০০ (চারশত) কোটি টাকা মূল্যের আনসিকিউরড, নন-কনভার্টিবল, ফুলি রিডিমেবল, ফ্লোটিং রেট সাবঅর্ডিনেটেড বন্ড-ছয় এর প্রস্তাব অনুমোদন করেছে যার কুপন রেট হবে রেফারেন্স রেট + ৩ শতাংশ। এটি প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ও উচ্চ সম্পদশালী একক বিনিয়োগকারীদের নিকট ইস্যু করা হবে এবং এই বন্ডের প্রতি ইউনিটের অভিহিত মূল্য ১ লাখ টাকা।
উল্লেখ্য, এই বন্ড ইস্যুর মাধ্যমে অর্থ উত্তোলন করে ওয়ান ব্যাংক পিএলসি-এর টিয়ার-টু ক্যাপিটাল বেস আন্ডার ব্যাসেল থ্রি শক্তিশালী করা হবে। উক্ত বন্ডের ট্রাস্টি হিসাবে দায়িত্ব পালন করবে গ্রিন ডেল্টা ক্যাপিটাল লিমিটেড এবং ইস্যু ম্যানেজার হিসাবে কাজ করবে ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেড। এছাড়াও উক্ত বন্ডটি স্টক এক্সচেঞ্জের মেইন বোর্ডে তালিকাভুক্ত করতে হবে।
© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)