Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

সিভিও পেট্রোর কারখানা চালু

প্রকাশিত হয়েছে: অক্টোবর ১, ২০২৬ , ২:০১ অপরাহ্ণ | আপডেট: অক্টোবর ১, ২০২৬, ২:০১ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

সিভিও পেট্রোকেমিক্যাল রিফাইনারি লিমিটেড জরুরি রক্ষণাবেক্ষণ কাজ শেষ করে আবারও নিয়মিত কার্যক্রম শুরু করছে। গত ৩০ সেপ্টেম্বর কারখানার জরুরি রক্ষণাবেক্ষণ কাজ সফলভাবে সম্পন্ন হয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে কোম্পানিটি জানিয়েছে, ১ অক্টোবর থেকে কোম্পানিটির নিয়মিত কার্যক্রম শুরু হবে। গত ৭ সেপ্টেম্বর ডিএসইতে দেওয়া তথ্যে সিভিও পেট্রোকেমিক্যাল জানিয়েছিল, জরুরি রক্ষণাবেক্ষণের জন্য তাদের কারখানার কার্যক্রম সাময়িকভাবে বন্ধ থাকবে।

রক্ষণাবেক্ষণ কাজ সম্পন্ন হওয়ায় নির্ধারিত সময় অনুযায়ী কারখানার নিয়মিত কার্যক্রম পুনরায় চালু করার কথা জানিয়েছে কোম্পানিটি।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)