ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনের মধ্য দিয়ে বৃহস্পতিবার, ১ অক্টোবর লেনদেন শেষ হয়েছে। এদিন প্রধান সূচক ডিএসইএক্স ১৮ পয়েন্টের বেশি কমেছে। একই সঙ্গে লেনদেনে অংশ নেওয়া অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ারদর কমেছে।
ডিএসইর সর্বশেষ তথ্য অনুযায়ী, ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১৮ দশমিক ৭৩ পয়েন্ট বা দশমিক ৩৪ শতাংশ কমে ৫ হাজার ৫৩১ দশমিক ৬৫ পয়েন্টে অবস্থান করছে।
এদিন ডিএসই-৩০ সূচক ৪ দশমিক ৮৯ পয়েন্ট বা দশমিক ২৩ শতাংশ কমে ২ হাজার ১০৩ দশমিক ৫৫ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ২ দশমিক ২৩ পয়েন্ট বা দশমিক ২০ শতাংশ কমে ১ হাজার ১০০ দশমিক ২৬ পয়েন্টে দাঁড়িয়েছে।
ডিএসইতে মোট ৭২৩ কোটি ১১ লাখ টাকা লেনদেন হয়েছে। এদিন মোট ২২ কোটি ৯৬ লাখ ৯৩ হাজার ৫৭২টি শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। এসব লেনদেন সম্পন্ন হয়েছে ১ লাখ ৮৪ হাজার ৭৮৩টি ট্রেডে।
এদিন ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৮৫টির শেয়ার ও ইউনিটের দর বেড়েছে, বিপরীতে ২৪২টির দর কমেছে। ফলে বাজারে দরপতনের পাল্লাই ভারী ছিল।
© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)