আইএফআইসি ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে পুনর্নির্বাচিত হয়েছেন মো. মেহমুদ হোসেন। ব্যাংকের পরিচালনা পর্ষদের ৯৮৬তম সভায় তিনি সর্বসম্মতিক্রমে চেয়ারম্যান হিসেবে পুনর্নির্বাচিত হন।
বৃহস্পতিবার, ১ অক্টোবর ব্যাংকটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।
বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে আইএফআইসি ব্যাংকের পরিচালনা পর্ষদ পুনর্গঠনের পর ৪ সেপ্টেম্বর ২০২৪ তারিখে চেয়ারম্যান মো. মেহমুদ হোসেন স্বতন্ত্র পরিচালক হিসেবে পরিচালনা পর্ষদে যোগ দেন। পরবর্তীতে ৮ সেপ্টেম্বর ২০২৪ তিনি পরিচালনা পর্ষদের চেয়ারম্যান নির্বাচিত হন।
© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)