ঢাকা ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডে ব্যবস্থাপনা পরিচালক হিসেবে যোগ দিয়েছেন মোঃ আহসানুর রহমান। বাংলাদেশের পুঁজিবাজারে তাঁর রয়েছে ১৮ বছরেরও বেশি সময়ের সমৃদ্ধ পেশাগত অভিজ্ঞতা। কৌশলগত নেতৃত্ব, প্রাতিষ্ঠানিক ব্যবসা, বিনিয়োগসেবা এবং ডিজিটাল রূপান্তরের ক্ষেত্রে তিনি দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন।
বৃহস্পতিবার, ১ অক্টোবর প্রতিষ্ঠানটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।
ঢাকা ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডে যোগদানের আগে আহসানুর রহমান ইউসিবি স্টক ব্রোকারেজ লিমিটেডের চিফ অপারেটিং অফিসার (সিওও) হিসেবে দায়িত্ব পালন করেন। এর আগে তিনি প্রায় ছয় বছর ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে দায়িত্বে ছিলেন। সেখানে তিনি ব্যবসা সম্প্রসারণ, কার্যক্রমের রূপান্তর, ঝুঁকি ব্যবস্থাপনা এবং ডিজিটাল উদ্যোগ বাস্তবায়নে নেতৃত্ব দেন।
পুঁজিবাজারে তাঁর দীর্ঘ অভিজ্ঞতা এবং কৌশলগত ও প্রযুক্তিনির্ভর রূপান্তরে অভিজ্ঞতার মাধ্যমে ব্যবস্থাপনা পরিচালক আহসানুর রহমান ঢাকা ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের ধারাবাহিক প্রবৃদ্ধি, উদ্ভাবন ও উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবেন বলে প্রত্যাশা করা হচ্ছে।
© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)