ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে সাপ্তাহিক শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড। সপ্তাহজুড়ে ফান্ডটির দর কমেছে ১১ দশমিক ৫৮ শতাংশ।
ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনার তথ্য অনুযায়ী, তালিকায় দ্বিতীয় স্থানে থাকা সি অ্যান্ড এ টেক্সটাইলের শেয়ার দর কমেছে ৯ দশমিক ০৯ শতাংশ। আর তালিকায় তৃতীয় স্থানে থাকা বিআইএফসির শেয়ার দর কমেছে ৮ দশমিক ৩৩ শতাংশ।
তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- বিডি থাই ফুড, এএফসি অ্যাগ্রো, বিবিএস, আইসিবি এএমসিএল সেকেন্ড মিউচ্যুয়াল ফান্ড, জাহিন স্পিনিং, জিল বাংলা ও এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড।
© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)