ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের বড় পতনের মধ্য দিয়ে রবিবার, ৪ অক্টোবর লেনদেন শেষ হয়েছে। একই সঙ্গে লেনদেনে অংশ নেওয়া অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ারদর কমেছে।
ডিএসইর সর্বশেষ তথ্য অনুযায়ী, দিনশেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৪৮ দশমিক ৮৪ পয়েন্ট বা শূন্য দশমিক ৮৯ শতাংশ কমে ৫ হাজার ৪৮২ দশমিক ৩৬ পয়েন্টে অবস্থান করছে।
এদিন ডিএসই-৩০ সূচক ১৮ দশমিক ১০ পয়েন্ট বা শূন্য দশমিক ৮৭ শতাংশ কমে ২ হাজার ৮৫ দশমিক ২৯ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ১০ দশমিক ৪৮ পয়েন্ট বা শূন্য দশমিক ৯৬ শতাংশ কমে ১ হাজার ৮৯ দশমিক ৬৮ পয়েন্টে দাঁড়িয়েছে।
রবিবার ডিএসইতে মোট ৫৪২ কোটি ৯৮ লাখ টাকার লেনদেন হয়েছে। এদিন মোট ১৭ কোটি ১২ লাখ ২৮ হাজার ৮৮৮টি শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব লেনদেনের মাধ্যমে মোট ১ লাখ ৭১ হাজার ৯০৭টি ট্রেড সম্পন্ন হয়েছে।
বাজারের লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৬৬টির শেয়ার ও ইউনিটের দর বেড়েছে। বিপরীতে ২৯১টির দর কমেছে। অর্থাৎ, দিনটিতে দর হারানো প্রতিষ্ঠানের সংখ্যাই ছিল বেশি।
© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)