ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনের মধ্যদিয়ে মঙ্গলবার, ৬ অক্টোবর লেনদেন শেষ হয়েছে। দিনশেষে প্রধান সূচক ডিএসইএক্স ২০ দশমিক ২৯ পয়েন্ট বা ০.৩৭ শতাংশ কমে ৫ হাজার ৪২৪ দশমিক ৯১ পয়েন্টে অবস্থান করছে।
ডিএসইর সর্বশেষ তথ্য অনুযায়ী, এদিন ডিএসই-৩০ সূচক ৪ দশমিক ৬৫ পয়েন্ট বা ০.২২ শতাংশ কমে ২ হাজার ৭৭ দশমিক ০৯ পয়েন্টে এবং শরিয়াহভিত্তিক সূচক ডিএসইএস ৪ দশমিক ৯৩ পয়েন্ট বা ০.৪৬ শতাংশ কমে ১ হাজার ৭৪ দশমিক ৮৫ পয়েন্টে দাঁড়িয়েছে।
দিনশেষে ডিএসইতে মোট ৫৬৪ কোটি ১৭ লাখ টাকার লেনদেন হয়েছে। লেনদেনে অংশ নেওয়া ৩৪৯টি প্রতিষ্ঠানের মধ্যে ৭৯টির শেয়ারদর বেড়েছে এবং ২৭০টির কমেছে।
এদিন ডিএসইতে মোট ১৮ কোটি ৭ লাখ ২ হাজার ২৯১টি শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব লেনদেন সম্পন্ন হয়েছে ১ লাখ ৭২ হাজার ১৭৮টি।
© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)