Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

ডিএসইর লেনদেন বুধবার ৬০৪ কোটি টাকা

প্রকাশিত হয়েছে: অক্টোবর ৭, ২০২৬ , ৩:৪২ অপরাহ্ণ | আপডেট: অক্টোবর ৭, ২০২৬, ৩:৪২ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে লেনদেন বুধবার, ৭ অক্টোবর শেষ হয়েছে। দিনশেষে প্রধান সূচক ডিএসইএক্স ৩৯ দশমিক ২৬ পয়েন্ট বা ০.৭২ শতাংশ বেড়ে ৫ হাজার ৪৬৩ দশমিক ৮৯ পয়েন্টে অবস্থান করছে।

ডিএসইর সর্বশেষ তথ্য অনুযায়ী,  এদিন ডিএসই-৩০ সূচক ১৯ দশমিক ৯৩ পয়েন্ট বা ০.৯৫ শতাংশ বেড়ে ২ হাজার ৯৬ দশমিক ৮৪ পয়েন্টে এবং শরিয়াহভিত্তিক সূচক ডিএসইএস ১১ দশমিক ৩০ পয়েন্ট বা ১.০৪ শতাংশ বেড়ে ১ হাজার ৮৬ দশমিক ০৩ পয়েন্টে দাঁড়িয়েছে।

বুধবার ডিএসইতে মোট ৬০৪ কোটি ৮৩ লাখ ৯০ হাজার টাকার লেনদেন হয়েছে। লেনদেনে অংশ নেওয়া ৩২৫টি প্রতিষ্ঠানের মধ্যে ১৯১টির শেয়ারদর বেড়েছে এবং ১৩৪টির কমেছে।

এদিন ডিএসইতে মোট ১৯ কোটি ৪১ লাখ ৫২ হাজার ৭৪২টি শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব লেনদেন সম্পন্ন হয়েছে ১ লাখ ৭২ হাজার ৫৭২টি।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)