শেয়ারবাজারে তালিকাভুক্ত ৩ প্রতিষ্ঠান পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। কোম্পানিগুলো হলো- ওয়াইম্যাক্স ইলেকট্রোডস লিমিটেড, সেলভো কেমিক্যাল লিমিটেড ও বাংলাদেশ ল্যাম্পস (বিডি ল্যাম্পস) পিএলসি। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা তথ্য নিচে-
ওয়াইম্যাক্স ইলেকট্রোডস লিমিটেড: কোম্পানিটির পর্ষদ সভা আগামী ১৫ অক্টোবর সন্ধ্যা সাড়ে ৬টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩০ জুন, ২০২৬ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে প্রকাশ করা হবে।
সেলভো কেমিক্যাল লিমিটেড: কোম্পানিটির পর্ষদ আগামী ১৫ অক্টোবর দুপুর ২টা ১৫ মিনিটে অনুষ্ঠিত হবে। সভায় ৩০ জুন, ২০২৬ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে প্রকাশ করা হবে।
বাংলাদেশ ল্যাম্পস (বিডি ল্যাম্পস) পিএলসি: কোম্পানিটির সভা আগামী ১৪ অক্টোবর বেলা ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩০ সেপ্টেম্বর, ২০২৬ সমাপ্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে প্রকাশ করা হবে।
© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)