ফাইন ফুডস লিমিটেডের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য বুধবার, ৭ অক্টোবর লভ্যাংশ ঘোষণা করেছে। সাধারণ শেয়ারহোল্ডারদের জন্য ৪০ দশমিক ৫ শতাংশ এবং উদ্যোক্তা-পরিচালকদের জন্য ৫ শতাংশ লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কোম্পানিটি। এর পুরোটাই নগদ লভ্যাংশ।
৩০ জুন, ২০২৬ সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
কোম্পানি সূত্রে জানা গেছে, কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১১ টাকা ৮১ পয়সা এবং গত অর্থবছরের একই সময়ে শেয়ারপ্রতি আয় (ইপিএস) ছিল ৪ টাকা ১৮ পয়সা। কোম্পানিটির শেয়ারপ্রতি ক্যাশ ফ্লো ছিল ১ টাকা ৯০ পয়সা এবং আগের বছর ক্যাশ ফ্লো ছিল ১ টাকা ৬৭ পয়সা।
এছাড়া, ৩০ জুন ২০২৬ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৫ টাকা ২০ পয়সা এবং আগের অর্থবছরে এটি ছিল ১৪ টাকা ৬৫ পয়সা।
আগামী ২৬ ডিসেম্বর বার্ষিক সাধারণ সভা (এজিএম) এবং আগামী ১২ নভেম্বর রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে।
© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)