ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের ইতিবাচক প্রবণতায় বৃহস্পতিবার, ৮ অক্টোবর লেনদেন শেষ হয়েছে। এদিন লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে ১৯১টি কোম্পানির শেয়ারের দর বৃদ্ধি পেয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ১১ দশমিক ৬৯ পয়েন্ট বেড়েছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৫ হাজার ৪৭৫ পয়েন্টে। এছাড়া, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ০ দশমিক ৯৩ পয়েন্ট বেড়ে ১০৮৬ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ৮ দশমিক ৮৪ পয়েন্ট বেড়ে ২১০৫ পয়েন্টে অবস্থান করছে।
বৃহস্পতিবার ডিএসইতে ৫৩৩ কোটি ২০ লক্ষ ৬ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৬০৪ কোটি ৮৩ লক্ষ ৮৮ হাজার টাকা। এদিন ডিএসইতে মোট ৩৮৫টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ১৭১ কোম্পানির, বিপরীতে ১৫০টি কোম্পানির দর কমেছে। পাশাপাশি ৬৪টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে।
© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)