Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

সেন্ট্রাল ইন্স্যুরেন্সের আয় বেড়েছে

প্রকাশিত হয়েছে: অক্টোবর ৮, ২০২৬ , ৮:০৯ অপরাহ্ণ | আপডেট: অক্টোবর ৮, ২০২৬, ৮:০৯ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

সেন্ট্রাল ইন্স্যুরেন্স কোম্পানি পিএলসি তৃতীয় প্রান্তিকের (জুলাই’২৬-সেপ্টেম্বর’২৬) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৭৬ পয়সা এবং গত অর্থবছরের একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় ছিল ৫২ পয়সা। অর্থাৎ এক বছরের ব্যবধানে তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির ইপিএস বেড়েছে ২৪ পয়সা

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, চলতি হিসাববছরের প্রথম তিন প্রান্তিকে অর্থাৎ জানুয়ারি’২৬ থেকে সেপ্টেম্বর’২৬ পর্যন্ত কোম্পানিটির শেয়ারপ্রতি আয় হয়েছে ১ টাকা ৭৯ পয়সা এবং গত অর্থবছরের একই সময়ে শেয়ারপ্রতি আয় ছিল ১ টাকা ৪৫ পয়সা।

এ হিসাবে নয় মাসে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় বেড়েছে ৩৪ পয়সা। ৩০ সেপ্টেম্বর, ২০২৬ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৫১ টাকা ৪৩ পয়সা।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)