Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

সিএসইর লভ্যাংশ ঘোষণা

প্রকাশিত হয়েছে: অক্টোবর ৯, ২০২৬ , ৬:৩০ অপরাহ্ণ | আপডেট: অক্টোবর ৯, ২০২৬, ৬:৩০ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) পিএলসি গত ৩০ জুন, ২০২৬ সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। এক্সচেঞ্জটি শেয়ারহোল্ডারদের ৩.২৫ শতাংশ লভ্যাংশ দেবে। বৃহস্পতিবার, ৮ অক্টোবর অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ বছরের নিরীক্ষিত প্রতিবেদন পর্যালোচনার পর লভ্যাংশ সংক্রান্ত  এ সিদ্ধান্ত নেয়া হয়।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে জানা গেছে, সর্বশেষ হিসাববছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (EPS) হয়েছে ৩২ পয়সা এবং আগের বছর যা ছিল ৪৫ পয়সা। গত ৩০ জুন, ২০২৬ কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (NAV) দাঁড়িয়েছে ১১ টাকা ৯৩ পয়সা। কোম্পানিটির শেয়ারপ্রতি নগদ প্রবাহ (NOCFPS) হয়েছে ১ টাকা ৫ পয়সা এবং আগের বছর যা ছিল ১ টাকা ৬ পয়সা।

কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১০ ডিসেম্বর বিকাল ৪টা এবং ৮ নভেম্বর রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)