Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

অলিম্পিক ইন্ডাস্ট্রিজের নগদ লভ্যাংশ ঘোষণা

প্রকাশিত হয়েছে: অক্টোবর ৯, ২০২৬ , ৬:৫৬ অপরাহ্ণ | আপডেট: অক্টোবর ৯, ২০২৬, ৬:৫৬ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

অলিম্পিক ইন্ডাস্ট্রিজ পিএলসি গত ৩০ জুন, ২০২৬ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য ৩৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। অর্থাৎ ১০ টাকা অভিহিত মূল্যের প্রতিটি শেয়ারের বিপরীতে ৩ টাকা ৫০ টাকা নগদ লভ্যাংশ পাবেন শেয়ারহোল্ডাররা। বৃহস্পতিবার, ৮ অক্টোবর অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ বছরের নিরীক্ষিত প্রতিবেদন পর্যালোচনার পর লভ্যাংশ সংক্রান্ত এ সিদ্ধান্ত নেয়া হয়।

কোম্পানি সূত্রে জানা গেছে, কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১০ টাকা এবং আগের বছর যা ছিল ১০ টাকা ৬ পয়সা। গত ৩০ জুন, ২০২৬ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য দাঁড়িয়েছে ৬৯ টাকা ৩৫ পয়সা। কোম্পানিটির শেয়ারপ্রতি নগদ প্রবাহ হয়েছে ১১ টাকা ৭৯ পয়সা এবং আগের বছর যা ছিল ১১ টাকা ৪৫ পয়সা।

কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৩০ নভেম্বর সকাল ১১টায় ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে এবং  ৪ নভেম্বর রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)