ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচকের পতনের মধ্যদিয়ে সোমবার, ১২ অক্টোবর লেনদেন শেষ হয়েছে। কমেছে ৩০২ কোম্পানির শেয়ারদর। সেইসাথে আগের কার্যদিবসের তুলনায় কমেছে লেনদেনের পরিমান।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, এদিন ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ০ দশমিক ৮৫ শতাংশ কমেছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৫ হাজার ৪০৪ পয়েন্টে। ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ০ দশমিক ৮৯ শতাংশ কমে ১ হাজার ৭০ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ০ দশমিক ৪২ শতাংশ কমে ২ হাজার ৯৪ পয়েন্টে অবস্থান করছে।
এদিন ডিএসইতে মোট ৩৮৫টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ৪৮ টি কোম্পানির, বিপরীতে ৩০২ কোম্পানির দর কমেছে। পাশাপাশি ৩৫টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে।
© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)