পুঁজিবাজারে তালিকাভুক্ত ৮ টি কোম্পানি পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে সোমবার, ১২ অক্টোবর পাওয়া তথ্য নিম্নে বিস্তারিত-
স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি: আগামী ২৬ অক্টোবর বিকাল ৩টায় কোম্পানিটির সভা অনুষ্ঠিত হবে। সভায় ৩০ জুন, ২০২৬ সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে তা প্রকাশ করা হবে।
দুলামিয়া কটন স্পিনিং মিলস লিমিটেড: আগামী ১৮ অক্টোবর বিকেল সাড়ে ৩টায় কোম্পানিটির সভা অনুষ্ঠিত হবে অনুষ্ঠিত হবে। সভায় ২০২৬ সালের ৩০ জুন সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে তা প্রকাশ করা হবে।
লাফার্জহোলসিম বাংলাদেশ পিএলসি: আগামী ১৯ অক্টোবর বিকাল ৪টায় কোম্পানিটির সভা অনুষ্ঠিত হবে। সভায় ৩০ সেপ্টেম্বর, ২০২৬ সমাপ্ত (জুলাই-২৬ থেকে সেপ্টেম্বর-২৬) তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে তা প্রকাশ করা হবে।
স্কয়ার টেক্সটাইল পিএলসি: আগামী ২৫ অক্টোবর বিকাল ৩টায় কোম্পানিটির সভা অনুষ্ঠিত হবে। সভায় ৩০ জুন ২০২৬ তারিখে সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে তা প্রকাশ করা হবে।
লিন্ডে বাংলাদেশ লিমিটেড: আগামী ১৫ অক্টোবর বিকাল সাড়ে ৩টায় কোম্পানিটির সভা অনুষ্ঠিত হবে। সভায় ৩০ সেপ্টেম্বর, ২০২৬ সমাপ্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে তা প্রকাশ করা হবে।
সিভিও পেট্রোকেমিক্যাল রিফাইনারি লিমিটেড: আগামী ২৪ অক্টোবর বিকেল ৩টায় কোম্পানিটির সভা অনুষ্ঠিত হবে। সভায় ২০২৬ সালের ৩০ জুন সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে তা প্রকাশ করা হবে।
ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড: আগামী ১৫ অক্টোবর বিকাল ৫টায় কোম্পানিটির সভা অনুষ্ঠিত হবে। সভায় ৩০ সেপ্টেম্বর, ২০২৬ সমাপ্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে তা প্রকাশ করা হবে।
জেএমআই সিরিঞ্জেস অ্যান্ড মেডিকেল ডিভাইস: আগামী ২৬ অক্টোবর দুপুর ২টা ৩০ মিনিটে কোম্পানিটির সভা অনুষ্ঠিত হবে। সভায় ৩০ জুন, ২০২৬ সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে তা প্রকাশ করা হবে।
© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)