Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

আয় কমেছে অগ্রণী ইন্স্যুরেন্সের

প্রকাশিত হয়েছে: জুলাই ২৪, ২০২২ , ২:২৪ পূর্বাহ্ণ | আপডেট: জুলাই ২৪, ২০২২, ৮:৫০ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

স্টাফ রিপোর্টার: বীমা খাতের অগ্রণী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের শেয়ারপ্রতি আয় (ইপিএস) কমেছে। কোম্পানির পর্ষদ সভায় অনুমোদীত চলতি ২০২২ হিসেব বছরের দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল-জুন/২০২২) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে এ চিত্র ফুটে উঠেছে।

অগ্রণী ইন্স্যুরেন্সসূত্রে জানা যায়, আলোচ্য সময় অর্থাৎ, হিসেব বছরের এপ্রিল-জুন পর্যন্ত প্রতিষ্ঠানটির ইপিএস হয়েছে ২৯ পয়সা। আগের বছর একই সময় যা ৪৯ পয়সা ছিল। সেহিসেবে কোম্পানির ইপিএস কমেছে ২০ পয়সা বা ৪১ শতাংশ।

এর বিপরীতে, জানুয়ারি-জুন/২০২২ পর্যন্ত প্রথমার্ধে প্রতিষ্ঠানটির ইপিএস হয়েছে ৭২ পয়সা। আগের বছর একই সময় যা ছিল ৭৭ পয়সা। সেহিসেবে ৬ মাস মেয়াদে এর ইপিএস কমেছে ৫ পয়সা।

এপর্যায়ে চলতি হিসেব বছর অগ্রণী ইন্স্যুরেন্সের শেয়ারপ্রতি সমন্বিত নিট সম্পদমূল্য বা এনএভিপিএস দাঁড়িয়েছে ১৯ টাকা ৮৪ পয়সায়। আগের বছর একই সময় যা ছিল ১৮ টাকা ১১ পয়সা। অর্থাৎ, আগের  তুলনায় এনএভিপিএস বেড়েছে ১ টাকা ৭৩ পয়সা।

অগ্রণী ইন্স্যুরেন্স সর্বশেষ ৩১ ডিসেম্বর/২০২১ সমাপ্ত  হিসেব বছর শেয়ারহোল্ডারদের ১৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে। এর আগে ৩১ ডিসেম্বর /২০২০ সমাপ্ত  হিসেব বছর নগদ ও স্টক মিলে ৫ শতাংশ করে  মোট ১০ শতাংশ লভ্যাংশ দিয়েছে অগ্রণী ইন্স্যুরেন্স।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)