আজিজ পাইপস লিমিটেডের শেয়ারদর ও লেনদেনের পরিমাণ সম্প্রতি অস্বাভাবিক হারে বেড়েছে। এ বিষয়ে কোম্পানিটির কাছে ব্যাখ্যা চেয়েছিল ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)।
ডিএসই সূত্রে জানা গেছে, জবাবে কোম্পানিটি জানিয়েছে, শেয়ারদর ও লেনদেন বৃদ্ধির পেছনে তাদের কাছে কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য নেই। বুধবার, ১৪ অক্টোবর ডিএসইর পাঠানো এক প্রশ্নের জবাবে এ তথ্য জানিয়েছে আজিজ পাইপস।
কোম্পানিটি জানিয়েছে, সম্প্রতি শেয়ারদর ও লেনদেনের পরিমাণ অস্বাভাবিকভাবে বাড়লেও এর পেছনে প্রকাশের অপেক্ষায় থাকা কোনো মূল্য সংবেদনশীল তথ্য তাদের কাছে নেই।
© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)