Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

স্টার অ্যাডহেসিভের লভ্যাংশ ঘোষণা

প্রকাশিত হয়েছে: নভেম্বর ১৩, ২০২৬ , ৫:১৭ অপরাহ্ণ | আপডেট: নভেম্বর ১৩, ২০২৬, ৫:১৭ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

স্টার অ্যাডহেসিভ লিমিটেড গত ৩০ জুন, ২০২৬ সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিটি সাধারণ শেয়ারহোল্ডারদের ১২.৫০ শতাংশ নগদ লভ্যাংশ দেবে।

বৃহস্পতিবার, ১২ নভেম্বর অনুষ্ঠিত কোম্পানি পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পর লভ্যাংশ সংক্রান্ত এই সিদ্ধান্ত নেয়া হয়।

কোম্পানি সূত্রে জানা গেছে, কোম্পানিটির শেয়ারপ্রতি ১ টাকা ৫৭ পয়সা আয় হয়েছে এবং আগের বছর শেয়ারপ্রতি আয় হয়েছিল ২ টাকা ৪৯ পয়সা। গত বছর কোম্পানিটির শেয়ারপ্রতি ক্যাশ ফ্লো ছিল ১ টাকা ৮১ পয়সা এবং আগের বছর ক্যাশ ফ্লো ছিল ৪২ পয়সা। কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১‌২ টাকা ৯৮ পয়সা।

আগামী ২৮ জানুয়ারি বেলা ১২টায় হাইব্রিড পদ্ধতিতে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) এবং ১০ ডিসেম্বর রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)