এমবি ফার্মাসিউটিক্যালস পিএলসি ৩০ জুন, ২০২৬ সমাপ্ত অর্থবছরের জন্য শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার সুপারিশ করেছে। বৃহস্পতিবার, ১২ নভেম্বর অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
কোম্পানি সূত্রে জানা গেছে, কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৬ পয়সা এবং আগের অর্থবছরে যা ছিল ২ টাকা ২১ পয়সা। কোম্পানিটির শেয়ারপ্রতি পরিচালন নগদ প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ২৫ টাকা ৮২ পয়সা এবং আগের অর্থবছরে যা ছিল ৯ টাকা ৬ পয়সা।
অন্যদিকে, ৩০ জুন, ২০২৬ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৩ টাকা ৫৩ পয়সা এবং আগের অর্থবছরের একই সময়ে যা ছিল ১৩ টাকা ৪৭ পয়সা।
কোম্পানিটির ৫০তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৩ ডিসেম্বর বেলা ১১টায় অনলাইন ও ডিজিটাল প্ল্যাটফর্মে এবং ২ ডিসেম্বর, ২০২৬ রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে।
© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)