বিডি থাই ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের শেয়ারহোল্ডারদের জন্য নগদ লভ্যাংশ ঘোষণা করা হয়েছে। ২০২৫-২৬ অর্থবছরের জন্য স্পনসর ও পরিচালক ছাড়া অন্য শেয়ারহোল্ডারদের ০.১০ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার সুপারিশ করেছে কোম্পানিটির পরিচালনা পর্ষদ।
শনিবার, ১৪ নভেম্বর অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের ৮১তম সভায় সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি এ লভ্যাংশের সুপারিশ করা হয়। মূল্য সংবেদনশীল তথ্যের (পিএসআই) মাধ্যমে কোম্পানিটি এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান (ইপিএস) হয়েছে ১ টাকা ২ পয়সা এবং আগের অর্থবছরে শেয়ারপ্রতি লোকসান ছিল ১ টাকা ৬৪ পয়সা। কোম্পানিটির টার্নওভার হয়েছে ২৭ কোটি ৬৭ লাখ ৩৯ হাজার ৬৯২ টাকা এবং আগের অর্থবছরে যা ছিল ১৬ কোটি ৯১ লাখ ৯০ হাজার ৭৫৯ টাকা।
এদিকে ৩০ জুন, ২০২৬ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১১ টাকা ৩৯ পয়সা এবং আগের অর্থবছর শেষে যা ছিল ১২ টাকা ৪১ পয়সা। অন্যদিকে, আলোচ্য অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি পরিচালন নগদ প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ১১ পয়সা এবং আগের অর্থবছরে যা ছিল ১৭ পয়সা।
কোম্পানিটির ১৬তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৯ ডিসেম্বর সকাল সাড়ে ১০টায় ঢাকার মহাখালীর এসকেএস টাওয়ারে এবং ৬ ডিসেম্বর রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে।
© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)