Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

সাউথইস্ট ব্যাংকের পরিচালক হলেন নুরুল আফছার

প্রকাশিত হয়েছে: নভেম্বর ১৮, ২০২৬ , ৪:৩০ অপরাহ্ণ | আপডেট: নভেম্বর ১৮, ২০২৬, ৪:৩০ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

সাউথইস্ট ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদে শেয়ারহোল্ডার পরিচালক হিসেবে যোগ দিয়েছেন ব্যবসায়ী ও উদ্যোক্তা মো. নুরুল আফছার। বুধবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

মো. নুরুল আফছার ইলেক্ট্রো মার্ট লিমিটেড ও ট্রেড ইন্টারন্যাশনাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের প্রতিষ্ঠাতা পরিচালক। বর্তমানে তিনি প্রতিষ্ঠান দুটির উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া তিনি ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) একজন সম্মানিত সদস্য।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)