ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় বৃহস্পতিবার, ১৯ নভেম্বর লেনদেন শেষ হয়েছে। এদিন প্রধান সূচক ডিএসইএক্স সামান্য বেড়েছে। তবে ডিএসই-৩০ ও শরিয়াহ সূচক কমেছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা যায়, দিন শেষে প্রধান সূচক ডিএসইএক্স ৪ দশমিক ৮০ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৫০৫ দশমিক ৬৪ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসই-৩০ সূচক ২ দশমিক ৭৫ পয়েন্ট কমে ২ হাজার ৮৫ দশমিক ৭৩ পয়েন্টে অবস্থান করছে। অন্যদিকে, ডিএসইএস সূচক ০ দশমিক ৮২ পয়েন্ট কমে ১ হাজার ৭৪ দশমিক ৮ পয়েন্টে দাঁড়িয়েছে।
এদিন ডিএসইতে মোট ৭৪৬ কোটি ৬৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। লেনদেন হয়েছে ২১ কোটি ৫৬ লাখ ৮১ হাজার ৩০২টি শেয়ার ও ইউনিট। মোট লেনদেনের সংখ্যা ছিল ২ লাখ ১ হাজার ৫৫৪টি।
বাজারে লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে ১২৬টির শেয়ারদর বেড়েছে এবং কমেছে ১৭১টির।
© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)