Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

ক্রেডিট রেটিং সম্পন্ন ৩ কোম্পানির

প্রকাশিত হয়েছে: নভেম্বর ১৯, ২০২৬ , ৭:৪৬ অপরাহ্ণ | আপডেট: নভেম্বর ১৯, ২০২৬, ৭:৪৭ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

পুঁজিবাজারে তালিকাভুক্ত ৩ কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, কোম্পানিগুলো বিভিন্ন মেয়াদের ক্রেডিট রেটিং নির্ণয় করেছে। বিস্তারিত নিচে-

আমান ফিড পিএলসি: কোম্পানিটির ক্রেডিট রেটিং নির্ণয় করেছে আর্গাস ক্রেডিট রেটিং সার্ভিসেস লিমিটেড (এসিআরএসএল)। প্রতিষ্ঠানটি আমান ফিডের দীর্ঘমেয়াদি রেটিং ‘বিবিবি’ এবং স্বল্পমেয়াদি রেটিং ‘এসটি-৪’ নির্ধারণ করেছে। একই সঙ্গে রেটিংয়ের দৃষ্টিভঙ্গি বা আউটলুক রাখা হয়েছে ‘স্থিতিশীল’ (স্টেবল)।

কোম্পানিটির ৩০ জুন, ২০২৬ পর্যন্ত নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন, ২০২৬ অর্থবছরের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং রেটিং ঘোষণার তারিখ পর্যন্ত প্রাপ্ত অন্যান্য প্রাসঙ্গিক পরিমাণগত ও গুণগত তথ্য পর্যালোচনা করে এ রেটিং নির্ধারণ করা হয়েছে।

নাভানা ফার্মাসিউটিক্যালস পিএলসি: কোম্পানিটির ক্রেডিট রেটিং নির্ণয় করেছে ন্যাশনাল ক্রেডিট রেটিংস লিমিটেড (এনসিআর)। প্রতিষ্ঠানটি নাভানা ফার্মাসিউটিক্যালসের দীর্ঘমেয়াদি রেটিং ‘এএ’ এবং স্বল্পমেয়াদি রেটিং ‘এসটি-২’ নির্ধারণ করেছে। রেটিংয়ের দৃষ্টিভঙ্গি বা আউটলুক রাখা হয়েছে ‘স্থিতিশীল’ (স্টেবল)।

কোম্পানিটির ৩০ জুন, ২০২৬ তারিখে সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং রেটিং ঘোষণার তারিখ পর্যন্ত প্রাপ্ত অন্যান্য প্রাসঙ্গিক পরিমাণগত ও গুণগত তথ্য পর্যালোচনা করে এ রেটিং নির্ধারণ করা হয়েছে।

বীকন ফার্মাসিউটিক্যালস পিএলসি: কোম্পানিটির ক্রেডিট রেটিং নির্ণয় করেছে ক্রেডিট রেটিং এজেন্সি অব বাংলাদেশ লিমিটেড (সিআরএবি)। প্রতিষ্ঠানটি বীকন ফার্মাসিউটিক্যালসের দীর্ঘমেয়াদি রেটিং ‘এএ২’ এবং স্বল্পমেয়াদি রেটিং ‘এসটি-২’ নির্ধারণ করেছে। একই সঙ্গে রেটিংয়ের দৃষ্টিভঙ্গি বা আউটলুক রাখা হয়েছে ‘স্থিতিশীল’ (স্টেবল)।

কোম্পানিটির ৩০ জুন, ২০২৬ পর্যন্ত নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন, ৩০ অক্টোবর, ২০২৬ তারিখের ব্যাংক দায়বদ্ধতার অবস্থা এবং রেটিং ঘোষণার তারিখ পর্যন্ত প্রাপ্ত অন্যান্য প্রাসঙ্গিক গুণগত ও পরিমাণগত তথ্য পর্যালোচনা করে এ রেটিং নির্ধারণ করা হয়েছে।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)