Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

ব্যাংকগুলোকে নিজস্ব উদ্যোগে এসএমই সেক্টরে বিনিয়োগের আহ্বান অর্থমন্ত্রীর

প্রকাশিত হয়েছে: নভেম্বর ২২, ২০২৬ , ২:১৯ অপরাহ্ণ | আপডেট: নভেম্বর ২২, ২০২৬, ২:১৯ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

ব্যাংকগুলোকে নিজস্ব উদ্যোগে ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) সেক্টরে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।রোববার, ২২ নভেম্বর রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ১৩তম জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

অর্থমন্ত্রী বলেন, এসএমই সেক্টরে ফাইন্যান্স ইস্যুতে কোনো সমস্যা হবে না। আমরা অর্থনীতিকে গণতান্ত্রিক করতে চাই। বর্তমান সরকার সৃজনশীল অর্থনীতিতে জোর দিচ্ছে, এ খাতে বড় ধরনের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।

উল্লেখ্য, ১৩তম জাতীয় এসএমই পণ্য মেলায় দেশের বিভিন্ন অঞ্চলের ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা অংশ নিচ্ছেন। মেলায় দেশীয় পণ্য প্রদর্শন ও বিক্রির পাশাপাশি উদ্যোক্তাদের জন্য নতুন বাজার সৃষ্টি এবং ব্যবসা সম্প্রসারণের সুযোগ তৈরি হচ্ছে।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)