পুঁজিবাজারে তালিকাভুক্ত ২ কোম্পানি পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, কোম্পানি ২টি হলো- প্যারামাউন্ট টেক্সটাইল লিমিটেড ও এম.এল. ডাইং লিমিটেড।
প্যারামাউন্ট টেক্সটাইল লিমিটেড: কোম্পানিটির পর্ষদ সভা আগামী ৩০ নভেম্বর বিকেল ৪টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে। সভায় ৩০ সেপ্টেম্বর, ২০২৬ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের (জুলাই’২৬-সেপ্টেম্বর’২৬) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ এ প্রতিবেদন অনুমোদন করলে কোম্পানিটি তা প্রকাশ করবে।
এম.এল. ডাইং লিমিটেড: ২৫তম বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ ও স্থান ঘোষণা করা হয়েছে। কোম্পানিটির ২৫তম এজিএম আগামী ২৪ ডিসেম্বর ২০২৬, বৃহস্পতিবার সকাল ১০টা ৩০ মিনিটে হাইব্রিড পদ্ধতিতে অনুষ্ঠিত হবে।
সভাটি সরাসরি ময়মনসিংহের ভালুকায় স্কয়ার মাস্টার বাড়ি, জামিরদিয়ায় অবস্থিত ‘তেপান্তর হোটেল অ্যান্ড রিসোর্ট হল’ এ অনুষ্ঠিত হবে। পাশাপাশি শেয়ারহোল্ডাররা ভার্চুয়াল মাধ্যমেও সভায় অংশ নিতে পারবেন।
© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)