Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

নাহি অ্যালুমিনিয়ামের এজিএমের স্থান পরিবর্তন

প্রকাশিত হয়েছে: নভেম্বর ২৪, ২০২৬ , ২:৪৪ অপরাহ্ণ | আপডেট: নভেম্বর ২৪, ২০২৬, ২:৪৪ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

নাহি অ্যালুমিনিয়াম কম্পোজিট প্যানেল পিএলসি তাদের ১৬তম বার্ষিক সাধারণ সভার (এজিএম) স্থান পরিবর্তন করেছে। অনিবার্য পরিস্থিতি ও প্রশাসনিক বিবেচনায় কোম্পানিটির পরিচালনা পর্ষদ এজিএমের স্থান পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে। গত ২৩ নভেম্বর অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, আগামী ১৫ ডিসেম্বর অনুষ্ঠিতব্য কোম্পানিটির ১৬তম এজিএম ঢাকার মহাখালীতে অবস্থিত করপোরেট অফিসের পরিবর্তে গাজীপুরের শ্রীপুরে কোম্পানির নিবন্ধিত কার্যালয়ে অনুষ্ঠিত হবে।

সভাটি অ্যাডভান্সড নূরানী টাওয়ারের (৮ম তলা), ১ আমতলী, মহাখালী, ঢাকা-১২১২-তে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সভাটি অনুষ্ঠিত হবে আবদার, তেলেহাট, শ্রীপুর, গাজীপুরে অবস্থিত কোম্পানির নিবন্ধিত কার্যালয়ে। তবে ১৬তম এজিএমের তারিখ, সময় ও আলোচ্যসূচিসহ অন্যান্য সব বিবরণ অপরিবর্তিত থাকবে।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)