Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

বীকন ফার্মার স্পনসর পরিচালক পাচ্ছেন শেয়ার উপহার

প্রকাশিত হয়েছে: নভেম্বর ২৫, ২০২৬ , ১২:৩৫ অপরাহ্ণ | আপডেট: নভেম্বর ২৫, ২০২৬, ১২:৩৫ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

বীকন ফার্মাসিউটিক্যালস পিএলসির স্পনসর পরিচালক নূরুন্নাহার করিম তাঁর ভাই মো. সোহেল আলমের কাছ থেকে কোম্পানিটির ৮ লাখ ১৬ হাজার ৩৭০টি শেয়ার উপহার পাচ্ছেন। মো. সোহেল আলম কোম্পানিটির একজন সাধারণ শেয়ারহোল্ডার।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, তিনি তাঁর বোন নূরুন্নাহার করিমকে এসব শেয়ার উপহার দেবেন। গত ১৯ নভেম্বর, ২০২৬ থেকে কার্যকর হওয়া এই শেয়ার হস্তান্তর আগামী ৩০ কার্যদিবসের মধ্যে ডিএসইর লেনদেন ব্যবস্থার বাইরে সম্পন্ন হবে।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)