সাফকো স্পিনিং মিলস লিমিটেডের মালিকানা বদল হচ্ছে। কোম্পানির পরিচালক ও উদ্যোক্তারা তাদের ধারণকৃত সব শেয়ার বিক্রি করে দিচ্ছেন, যার সংখ্যা প্রায় ৯০ লাখ। মঙ্গলবার, ২৪ নভেম্বর অনুষ্ঠিত সাফকো স্পিনিংয়ের পরিচালনা পর্ষদের বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে। বৈঠকে শেয়ার ক্রয়-বিক্রয় সংক্রান্ত একটি চুক্তি অনুমোদন করা হয়।
কোম্পানি সূত্রে জানা গেছে, সাফকো স্পিনিং মিলস লিমিটেডের পরিচালক ও উদ্যোক্তারা ৮৯ লাখ ৯৪ হাজার ৯০৩ টি শেয়ার বিক্রি করবেন। এসব শেয়ারের ক্রেতারা হচ্ছেন-ইঞ্জিনিয়ার সৈয়দ ইশতিয়াক আহমেদ,নাজিফা রায়সা আহমেদ, তাসমিনা আহমেদ ও আবরার সৈয়দ আহমেদ।
স্টক এক্সচেঞ্জের বাইরে দরকষাকষির মাধ্যমে নির্ধারিত মূল্যে এসব শেয়ার বিক্রি করা হবে।
পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এর অনুমোদন সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেডের বাইলজ পরিপালন সাপেক্ষে এ সিদ্ধান্ত কার্যকর হবে।
© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)