আছিয়া সি ফুডস লিমিটেড গত ৩০ জুন, ২০২৬ সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ৩ শতাংশ লভ্যাংশ দেবে। সব শেয়ারহোল্ডার পাবেন ২ শতাংশ বোনাস। বাকী ১ শতাংশ নগদ লভ্যাংশ পাবেন শুধু সাধারণ শেয়ারহোল্ডাররা।
মঙ্গলবার, ২৪ নভেম্বর অনুষ্ঠিত কোম্পানি পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পর লভ্যাংশ সংক্রান্ত এই সিদ্ধান্ত নেওয়া হয়।
কোম্পানি সূত্রে জানা গেছে, সর্বশেষ বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি ১ টাকা ৯৪ পয়সা লোকসান হয়েছে এবং আগের বছর শেয়ারপ্রতি ১ টাকা ১০ পয়সা আয় হয়েছিল। গত বছর কোম্পানিটির শেয়ারপ্রতি ক্যাশ ফ্লো ছিল মাইনাস ৯৯ পয়সা এবং আগের বছর ক্যাশ ফ্লো ছিল মাইনাস ২ টাকা ২২ পয়সা। গত ৩০ জুন, ২০২৬ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৯ টাকা ৯২ পয়সা।
কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৩১ ডিসেম্বর বেলা ১২টায় হাইব্রিড পদ্ধতিতে এবং ১৪ ডিসেম্বর রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে।
© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)