Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

উত্থান পতনের ডিএসইএক্স ৬ হাজারের ঘরে

প্রকাশিত হয়েছে: জুলাই ২৫, ২০২২ , ৭:৩৮ পূর্বাহ্ণ | আপডেট: জুলাই ২৬, ২০২২, ৮:১৭ পূর্বাহ্ণ

স্টাফ রিপোর্টার

স্টাফ রিপোর্টার : ধারাবাহিক দরপতনে মূল্য সূচক প্রতিদিনই সর্বনিম্ন অবস্থানে নেমে যাচ্ছে। সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ৬৬ পয়েন্ট বা ১ শতাংশ কমে ৫ হাজার ৯৮৫ পয়েন্টে অবস্থান নেয়। পরে দেড়টায় আবারো ঘুরে ৬ হাজার ৪৫ পয়েন্ট অবস্থান নেয় ডিএসইএক্স।

দেড়টা পর্যন্ত ডিএসইতে লেনদেন হয়েছে ৪১৮ কোটি ৪৬ লাখ টাকা।

বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৬৬ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৯৮৫ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে  ডিএসইএস বা শরীয়াহ সূচক ১৩ পয়েন্ট কমে  অবস্থান করছে ১ হাজার ৩১৪ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ২৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ১৪৩ পয়েন্টে।

পরে দুপুরে দেড়টায় আবারো ঘুরে ৬ হাজার ৪৫ পয়েন্ট অবস্থান নেয় ডিএসইএক্স।

সোমবার ডিএসইতে ৩৭৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৩০টির, কমেছে ৩২০টির এবং অপরিবর্তিত রয়েছে ২৪টির।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক পতনে লেনদেন চলছে। লেনদেনের প্রথম ঘণ্টায় সিএসইতে ১ কোটি ৯০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)