স্টাফ রিপোর্টার: ব্যাংকিং খাতের প্রতিণ্ঠান ইউনিয়য়ন ব্যাংক লিমিটেডের শেয়ারপ্রতি আয় (ইপিএস) কমেছে। কোম্পানির চলতি ২০২২ হিসেব বছরের দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল-জুন/২০২২) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে এ ছবি প্রকাশ পায়।
ইউনিয়য়ন ব্যাংকের সোমবারের (২৫ জুলাই/২০২২) পর্ষদ সভায় এ আর্থিক প্রতিবেদনটি অনুমোদন পায়।
প্রতিবেদনে দেখা যায়, আলোচ্য সময় অর্থাৎ, হিসেব বছরের এপ্রিল-জুন পর্যন্ত ইউনিয়য়ন ব্যাংকের ইপিএস হয়েছে ৪৪ পয়সা। আগের বছর একই সময় যা ৬২ পয়সা ছিল। অর্থাৎ, ৩ মাসে ব্যাংকটির ইপিএস কমেছে ১৮ পয়সা।
আবার, হিসেব বছরের প্রথমার্ধে (জানুয়ারি-জুন/২০২২) পর্যন্ত ইউনিয়য়ন ব্যাংকের ইপিএস হয়েছে ৭৮ পয়সা আগের বছর একই সময় যা ছিল ৮৭ পয়সা। অর্থাৎ, ৬ মাসে ব্যাংকটির ইপিএস কমেছে ৯ পয়সা।
এসময় ব্যাংকের শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য বা এনএভিপিএস দাঁড়িয়েছে ১৫ টাকা ২৪ পয়সায়।
© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)