Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

মুনাফা বাড়ল মার্কেন্টাইলের

প্রকাশিত হয়েছে: জুলাই ২৬, ২০২২ , ৯:৩১ পূর্বাহ্ণ | আপডেট: জুলাই ২৬, ২০২২, ৪:৪৩ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

স্টাফ রিপোর্টার: ব্যাংকিং খাতের প্রতিণ্ঠান মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের শেয়ারপ্রতি আয় (ইপিএস) বেড়েছে। কোম্পানির চলতি ২০২২ হিসেব বছরের দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল-জুন/২০২২) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে এ চিত্র ভেসে ওঠে।

মার্কেন্টাইল ব্যাংকের সোমবারের (২৫ জুলাই/২০২২) পর্ষদ সভায় এ আর্থিক প্রতিবেদনটি অনুমোদন পায়।

ব্যাংকের বরাতে প্রতিবেদন অনুযায়ী জানা যায়- হিসেব বছরের এপ্রিল-জুন পর্যন্ত সহযোগী প্রতিষ্ঠানের আয়সহ মার্কেন্টাইল ব্যাংকের ইপিএস হয়েছে ১ টাকা ৩৬ পয়সা। আগের বছর একই সময় যা ১ টাকা ৩২ পয়সা ছিল। অর্থাৎ, ৩ মাসে ব্যাংকটির ইপিএস বেড়েছে ৪ পয়সা।

আবার, হিসেব বছরের প্রথমার্ধে (জানুয়ারি-জুন/২০২২) মার্কেন্টাইল ব্যাংকের ইপিএস হয়েছে ২ টাকা ২২ পয়সা।  আগের বছর একই সময় যা ছিল ১ টাকা ৯৩ পয়সা। অর্থাৎ, ৬ মাসে ব্যাংকটির ইপিএস বেড়েছে ২৯ পয়সা।

এপর্যায়ে ব্যাংকের শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য বা এনএভিপিএস দাঁড়িয়েছে ২৩ টাকা ৮১ পয়সায়।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)