Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

ফের পতনে বাজার, কী আভাস দিচ্ছে

প্রকাশিত হয়েছে: জুলাই ২৭, ২০২২ , ২:৪৫ অপরাহ্ণ | আপডেট: জুলাই ২৭, ২০২২, ২:৫১ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

স্টাফ রিপোর্টার: শেয়ারদরের পতন ঠেকাতে পারলনা ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। মঙ্গলবার (২৬ জুলাই) পুঁজিবাজার উত্থানের আভাস দিলেও গত দুইদিনের চেয়ে বুধবার ১৫ পয়েন্ট বেশি কমেছে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান মূল্য সূচক।

ঈদ-উল-আযহা শেষে ৯ কার্যদিবস ধারাবাহিক পতনের পর চলতি সপ্তাহের দুই কার্যদিবসে কিছুটা উত্থানে ছিল পুঁজিবাজার। বুধবারের বাজারে তা স্থায়ী হয়নি।

ব্যাংকের এক্সপোজার লিমিট নিয়ে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নেয়া বেশ কিছু পদক্ষেপে অনেকটা ইতিবাচক অবস্থায় ফিরেছিল লেনদেন। শেষ দুই কর্মদিবসে লেনেদেন ও সূচকের উত্থানে সেই আভাস পাওয়া যাচ্ছিল।

ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ডিএসইএক্স বুধবার (২৭ জুলাই) ৭৪ পয়েন্ট বা ১ শতাংশ হ্রাসের মধ্য দিয়ে অবস্থান নেয় ৬ হাজার ৩৮ পয়েন্টে। গত বছরের ২১ জুনের পর এটি সূচকের সর্বনিম্ন অবস্থান। ওইদিন ডিএসইএক্স ছিল ৬ হাজার ৪২ পয়েন্টে।

সপ্তাহের প্রথম কর্মদিবস রোববারে ৩১৮টি কোম্পানির দর পতন হয়েছিল, ক্রেতা ছিল না বিপুলসংখ্যক শেয়ারের। বুধবারও দরপতনের তালিকায় যোগ হয়েছে আরও ২০টি কোম্পানি। এদিন ৩৩৮টি কোম্পানির শেয়ারের দর কমেছে। যার বেশির ভাগেরই দিনের সর্বোচ্চ সীমা ২ শতাংশ ও এর আশপাশে।

এর বিপরীতে বেড়েছে মাত্র ১৭টি কোম্পানির শেয়ারদর। আর আগের দামেই লেনদেন হয়েছে ২৫টি কোম্পানির শেয়ার।

প্রধান খাতগুলোর কয়েকটি এবং ছোট খাতের বেশির ভাগ শেয়রেই শতভাগ দরপতন হয়েছে লেনদেনের এই প্রভাবে। এগুলো হলো- ওষুধ ও রসায়ন, জ্বালানি, খাদ্য ও আনুষঙ্গিক, আইটি, জীবন বিমা, সিরামিকস, ট্যানারি, কাগজ ও মুদ্রণ, সেবা ও আবাসন, ভ্রমণ ও অবকাশ এবং পাট খাত।

বীমা, বস্ত্র এবং মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে উল্লেখ করার মতো দর বৃদ্ধি হয়েছে। বস্ত্র খাতে ১১, বিমা খাতে ৭ ও মিউচুয়াল ফান্ড খাতে ১১ শতাংশের বেশি কোম্পানির দর বৃদ্ধি দেখা গেছে।

ডিএসইতে বুধবার মোট ৩৮০টি কোম্পানির ২৩ কোটি ৬২ লাখ ৮২ হাজার ৫৫টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। ডিএসইতে বুধবার মোট লেনদেনের পরিমাণ ৭৭৮ কোটি ৪৩ লাখ ১৭ হাজার ৭১০ টাকা।

ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্যদিবসের চেয়ে ৭৪.২৪ পয়েন্ট কমে ৬০৩৮.০০ পয়েন্ট, ডিএস-৩০ মূল্য সূচক ২৭.১৭ পয়েন্ট কমে ২১৬২.৮৫ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ সূচক (ডিএসইএস) ১৪.১৪ পয়েন্ট কমে ১৩১৯.৮৪ পয়েন্টে দাঁড়িয়েছে।

লেনদেনকৃত কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৭টির, কমেছে ৩৩৮টির এবং অপরিবর্তিত রয়েছে ২৫টি কোম্পানির শেয়ার।

লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি হলো- কেডিএস এক্সেসরিজ, মতিন স্পিনিং, বেক্সিমকো লি., স্কয়ার টেক্সটাইল, কাট্টালী টেক্সটাইল, তিতাস গ্যাস, বেক্সিমকো ফার্মা, আইপিডিসি, অরিয়ন ইনফিউশন ও বিএটিবিসি।

দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো- ফিনিক্স ফাইন্যান্স ১ম মিউচ্যুয়াল ফান্ড, এনভয় টেক্সটাইল, ইউনাইটেড ইন্স্যুরেন্স, মতিন স্পিনিং, সেএপিএম বিডিবিএল মিউচ্যুয়াল ফান্ড, স্কয়ার টেক্সটাইল, আল-হাজ¦ টেক্সটাইল, কাট্টালী টেক্সটাইল, বার্জার পেইন্টস ও ইবিএল এনআরবি মিউচ্যুয়াল ফান্ড।

দর কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো- অলটেক্স ইন্ডাস্ট্রিজ, রিং সাইন টেক্সটাইল, উসমাসিয়া গ্লাস, কনফিডেন্স সিমেন্ট, ইস্টার্ন লুব্রিকেন্টস, সিওভিপিআরএল, লিব্রা ইনফিউশন, রবি অজিয়াটা, ন্যশনাল টি ও মনোস্পুল পেপার।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)