Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

বিনিয়োগকারীদের বিও হিসাব চেয়ে হামিদ ফেব্রিক্সের নোটিশ, মূল্য সংবেদনশীল তথ্য

প্রকাশিত হয়েছে: ডিসেম্বর ১৪, ২০২১ , ৫:৪২ অপরাহ্ণ | আপডেট: ডিসেম্বর ১৯, ২০২৩, ১০:৩৮ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি হামিদ ফেব্রিকস লিমিটেডের বিনিয়োগকারীদের বেনিফিশিয়ারি ওনার্স (বিও) হিসাব চেয়েছে কোম্পানির কর্তৃপক্ষ। একইসঙ্গে মাহিন গ্রুপের কোম্পানির ওয়েবসাইটে ২০২০-২১ বছরের আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে।

গত সোমবার (১৩ ডিসেম্বর)এ সংক্রান্ত একটি মূল্য সংবেদনশীল তথ্য প্রকাশ করেছে কোম্পানির কর্তৃপক্ষ।

প্রকাশিত তথ্যে জানা গেছে, কোম্পানির রেকর্ড ডেট ছিল ২৮ নভেম্বর। তাই আগামী ২৬ ডিসেম্বরের মধ্যে হামিদ ফেব্রিকস লিমিটেডের নিবন্ধিত অফিসে বা ই-মেইলের মাধ্যমে সঠিক বিও হিসাব জমা দিতে বিনিয়োগকারীদের আহ্বান জানিয়েছেন কোম্পানি সেক্রেটারি এএসএম মিজানুর রহমান।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)