স্টাফ রিপোর্টার: বস্ত্র খাতের কোম্পানি প্যারামাউন্ট টেক্সটাইল পিএলসি প্রেফারেন্স শেয়ার ছেড়ে ১৫০ কোটি টাকা সংগ্রহ করবে। পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) কোম্পানিটির এ সংক্রান্ত প্রস্তাব অনুমোদন করেছে।
বুধবার (২৭ জুলাই) অনুষ্ঠিত বিএসইসির কমিশন বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়েছে।
বিএসইসি সূত্রে জানা গেছে, এই বন্ড হবে সম্পূর্ণ অবসায়নযোগ্য, সাধারণ শেয়ারে রূপান্তর অযোগ্য। এই শেয়ারের অভিহিত মূল্য হবে ১০ টাকা। আলোচিত প্রেফারেন্স শেয়ারের মেয়াদ হবে ৫ বছর। এর সুদের হার হবে ৭ থেকে সাড়ে ৮ শতাংশের মধ্যে।
প্রেফারেন্স শেয়ারের মাধ্যমে সংগ্রহ করা অর্থ কোম্পানির ব্যবসা সম্প্রসারণ এবং দায়-দেনা পরিশোধে ব্যয় করা হবে। শেয়ার ইস্যুতে অ্যারেঞ্জারের দায়িত্ব পালন করবে এনডিবি ক্যাপিটাল।
© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)